Vaseline ব্যবহার
আমরা সকলেই Vaseline সঙ্গে পরিচিত। এমন কেউ হয়ত নেই যে Vaseline সম্পর্কে জানে না বা ব্যবহার করেনি। বছরের পর বছর ধরে Skin(ত্বকের) বিভিন্ন সমস্যার জন্য ব্যবহৃত হয়ে আসছে এই Vaseline। তবে এর গতানুগতিক ব্যবহারের বাইরেও এর আরও যেসব ব্যবহার রয়েছে সে সম্পর্কে আমরা হয়ত খুব কমই জানি। তাই Vaseline এর বিভিন্ন উপকারী দিক সম্পর্কে আপনাদের জানাতেই আজকের এই লেখা।
Vaseline এর উপকারিতা
Vaseline ঠোঁটের জন্য খুব ভালো এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। Soft ও সুন্দর ঠোঁট পেতে ঠোঁটে Vaseline লাগিয়ে কিছুক্ষণ পর একটি টুথব্রাশ দিয়ে হালকা করে ঘষুন। এরপর Soft একটি কাপড় দিয়ে ঠোঁট মুছে ধুয়ে ফেলুন। এটি ঠোঁটের মরা কোষ দূর করে ঠোঁটকে Soft(নরম) করে।
perfum(পারফিউম) দেয়ার আগে হাতে বা গলায় ভ্যাসলিন লাগিয়ে সেখানে perfum স্প্রে করুন। Vaseline অনেকক্ষণ পর্যন্ত perfumer(পারফিউমের) সুগন্ধ ধরে রাখতে সাহায্য করে।
চোখের পাপড়ি ঘন ও লম্বা করতে ব্যবহার করতে পারেন ভ্যাসলিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের পাপড়িতে Vaseline লাগান এবং সকালে ধুয়ে ফেলুন।
হাতের আঙ্গুলে টাইট হয়ে লেগে থাকা আংটি খুলতে সেখানে ভ্যাসলিন লাগান। সহজেই খুলে যাবে আংটি।
মেক-আপ রিমুভার হিসেবে ব্যবহার করতে পারেন ভ্যাসলিন। সেক্ষেত্রে একটি তুলার মধ্যে ভ্যাসলিন নিয়ে Skin এ ধীরে ধীরে ঘষে মেকআপ তুলু্ন। এরপর ফেইসওয়াশ দিয়ে Skin ধুয়ে ফেলুন।
কাপড় থেকে মেক-আপের দাগ তুলতে ধোয়ার আগে সেখানে Vaseline লাগান। ধীরে ধীরে দাগ উঠে যাবে।
হাতের কনুই এর খসখসে চামড়া Soft ও মসৃণ করতে বা গোড়ালির ফাটা রোধ করতে সেখানে নিয়মিত Vaseline লাগান।
নখ ভাঙ্গা থেকে রক্ষা পেতে এবং নখকে শক্ত করতে ভ্যাসলিনের সাথে গ্লিসারিন মিক্স করে নখে লাগান অথবা শুধু ভ্যাসলিনও ব্যবহার করতে পারেন।
চুলের আগা ফাটা রোধ করতে রাতে ঘুমাতে যাওয়ার আগে চুলের আগায় একটু Vaseline লাগিয়ে নিন। ধীরে ধীরে চুলের আগা ফাটা কমে যাবে।
যাদের Skin খুব বেশি শুষ্ক তারা ময়েশ্চারাইজার হিসেবে Vaseline ব্যবহার করতে পারেন। এটি Skin প্রয়োজনীয় ময়েশচার করে Skin soft করে।
যাদের কানের দুল পরতে সমস্যা হয় বা কানের ছিদ্রে ব্যথা অনুভব করেন তারা পরার আগে সেখানে ভ্যাসলিন মেখে নিন। তাহলে খুব সহজেই কানের দুল পরতে পারবেন এবং ব্যথা থেকে মুক্তি পাবেন।
চামড়ার জুতা বা ব্যাগে উজ্জ্বলতা আনতে অল্প পরিমাণ Vaseline দিয়ে পালিশ করুন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...